ইরানি নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, “ চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনো এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলবে না। কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।”