রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ওই কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার (১৭ জুন) ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলার জন্য এখনও সবুজ সংকেত দেননি তিনি। ওই কর্মকর্তাদের দাবি, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি পরিত্যাগ করতে সম্মত হয় কিনা, সেটা দেখার জন্য হামলার সিদ্ধান্তে বিলম্ব করছে হোয়াইট হাউজ।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে হামলার বিষয়ে সোজাসাপ্টা কোনও উত্তর দেননি ট্রাম্প। তিনি বলেন, আমি শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। কারণ যুদ্ধে চোখের পলকে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আমি হামলা করতেও পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না, আমি কী করব।তবে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি পরিত্যাগের জন্য চুক্তি করতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


এই বিভাগের আরো খবর