তাদের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল বলে সংবাদমাধ্যমে প্রচারিত খবরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে কারও অনুমতি তাদের প্রয়োজন নেই। খামেনিকে হত্যা করতে চাইলেও
খামেনি ইরানের কার্যত নেতা (ডি ফ্যাক্টো লিডার) এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো শিয়া মুসলিমের সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু হিসেবে স্বীকৃত। স্বাভাবিকভাবেই, তাকে হত্যার পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা ছিল।
ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল, পরে তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র।হামলায় ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ইরানের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছে মার্কিন প্রশাসন।
কাতজের দাবি, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইসরায়েলকে হামলার সবুজ সংকেত দিয়ে রেখেছেন ট্রাম্প। তবে সাম্প্রতিক হামলার পর ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারবে বলে বিশ্বাস করেন না তিনি।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির সুযোগ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। মার্কিন হামলার প্রতিক্রিয়ার কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এক দফার হামলার পর যুদ্ধবিরতির সূচনা হয়।
যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে দাবি করে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে এক মহান বিজয় অর্জন করেছি।ইরানও যুদ্ধে জয় লাভের দাবি করেছে। তেহরান বলছে, তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে ইসরায়েলের প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।







