কিস্তওয়ারে বিভাগীয় কমিশনার পঙ্কজ কুমার শর্মা এএফপিকে বলেছেন, “আমরা ৩৪টি মরদেহ পেয়েছি এবং ৩৫ জনকে উদ্ধার করেছি। আরও মরদেহ পাওয়ার শঙ্কা রয়েছে।”সুশীল কুমার নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তিনি হাসপাতালে অন্তত ১৫টি মরদেহ নিয়ে যেতে দেখেছেন।অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীর ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই রাস্তাঘাট খারাপ হয়েছিল। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার দূর।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।এরআগে গত ৫ আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে একইরকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি।