ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কিয়েভে রুশ বাহিনীর হামলার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। বৃহস্পতিবার এক এক্সবার্তায় তিনি বলেছেন, “আলোচনার টেবিলের পরিবর্তে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেছে নিয়েছে, যুদ্ধ শেষ করার পরিবর্তে তারা হত্যা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কিয়েছে ৫৯৮টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। এগুলোর মধ্যে ৫৬৩টি ড্রোন এব্ং ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।