রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নুরের বর্তমান অবস্থা সম্পর্কে পরিচালক বলেন, তিনি বর্তমানে স্ট্রাবল রয়েছেন। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ রয়েছে, তা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করছি।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন জাপা কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর আহত হন।


এই বিভাগের আরো খবর