ব্রোকলি হলো অনেকটা ফুলকপির মতো দেখতে। তবে রং ও স্বাদ কিছুটা আলাদা। সবুজ রঙের এই সবজি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্য নানাভাবে উপকারও বযে আনে। ব্রোকলি সালফোরাফেনে সমৃদ্ধ। সালফোরাফেন হলো একটি শক্তিশালী আইসোথিওসায়ানেট। দিনে মাত্র ২০-৪০ গ্রাম ব্রোকলি খেলেই শক্তিশালী প্রতিরক্ষামূলক প্রভাব দেখা যায়।
ক্রুসিফেরাস সবজি পরিবারের আরেকটি সদস্য ফুলকপি দেখতে ব্রোকলির সাদা সংস্করণের মতো। ব্রোকলির মতো ফুলকপিরও শক্তভাবে গুচ্ছাকার মাথা থাকে যাকে ফ্লোরেট বলা হয়। গ্লুকোসিনোলেট এবং ভিটামিন সি দিয়ে ভরা ফুলকপি কম কার্ব। নিয়মিত ফুলকপি খেলে তা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে দূরে রাখে কোলন ক্যান্সারের ঝুঁকিও।

বাঁধাকপি
বৃহৎ পাতাযুক্ত সবুজ সবজি বাঁধাকপি। এই সবজি প্রচুর পুষ্টি সরবরাহ করে। লাল বা সাদা যাই হোক না কেন, বাঁধাকপিতে ফ্ল্যাভোনয়েড, অ্যান্থোসায়ানিন, ফাইবার, ভিটামিন কে এবং ক্যান্সার-প্রতিরোধী ফাইটোকেমিক্যাল রয়েছে। আপনার খাবারের তালিকায় নিয়মিত বাঁধাকপি যোগ করুন। এতে অনেক উপকার মিলবে।
ব্রাসেলস স্প্রাউট
ব্রাসেলস স্প্রাউট হলো ফাইবার, ভিটামিন সি এবং কে এবং গ্লুকোসিনোলেট সমৃদ্ধ ক্ষুদ্র বাঁধাকপি। বাজারে অনেক জাত পাওয়া যায় – কিছু বেগুনি রঙের, যেমন রুবি ক্রাঞ্চ বা রেড বুল। এই ক্ষুদ্র কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি অন্ত্রের স্বাস্থ্য, প্রদাহ নিয়ন্ত্রণ এবং কোলন সুরক্ষার জন্য দুর্দান্ত।