রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে গেলে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বুধবার এ তথ্য জানায়।জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে, ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে ও তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন সুদানের, আটজন সোমালিয়ার, তিনজন ক্যামেরুনের ও দুজন নাইজেরিয়ার নাগরিক।বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দুইজন ও ক্যামেরুনের একজন রয়েছেন।


এই বিভাগের আরো খবর