ঈদুল ফিতর হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা ফজরের ঈদের নামাজ দিয়ে শুরু হয়। এরপর পরিবারিক সমাবেশ, দান–সদকা ও সামাজিক উদ্যাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।পূর্বাভাস অনুযায়ী, সবকিছু মিললে ২০২৬ সালে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে। তবে চাঁদ দেখা কমিটি তার কাছাকাছি সময়ে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেবে।