সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় সম্ভব: ডা. বিমল ছাজেড়

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

খাদ্যাভ্যাস ও শারীরিক সক্ষমতা হ্রাস পাওয়ার দিন দিন হৃদরোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ব্যবসায়িক চিন্তা থেকে হার্টের রোগীদের অস্ত্রোপচারের বিকল্প চিকিৎসা দিচ্ছেন না উল্লেখ করে ভারতের খ্যাতিমান হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় বলেছেন, ‘শরীর-বুক কাটাছেড়া করে রিং বাইপাস করানো সুস্থ চিকিৎসা নয়। রিং প্রতিস্থাপন না করে, অপারেশন ছাড়া হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। এজন্য হৃদরোগ সম্পর্কে জানতে হবে। হৃদ রোগ কী, কেন ও কীভাবে হয় এবং কী কী উপায়ে প্রতিরোধ ও প্রতিকার করা যায় তা জানতে হবে।’ সায়েন্স অ্যান্ড আর্ট ফর লিভিং (সাওল) চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করা বিশ্বের আন্তর্জাতিক চেইন ‘সাওল হার্ট কেয়ার সেন্টার’ সেই লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (৩১ মে) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়ামে ‘বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ডা. বিমল। সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর