মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আগুন থেকে বাঁচতে অনেকে ভবনটি থেকে লাফ দিয়েছেন। সোমবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, কোচিং সেন্টারটি ভবনের প্রথম তলায় ছিল। আগুন লাগার পর বেশ কয়েকজন সেখান থেকে ঝাঁপ দিয়েছেন। একটি ভিডিওতে এক ব্যক্তিকে আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়তেও দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। উদ্ধারকাজ পরিদর্শনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগা ভবনটি তিন তলা ছিল। ওপরের তলায় আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান অব্যাহত রাখতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ওপর গুরুত্বারোপ করেছেন।


এই বিভাগের আরো খবর