সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পাকিস্তানের জয়ের চেয়ে হার বেশি, অন্যদের অবস্থা কী?

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

লর্ডসে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। টানা দুটি টেস্ট হেরে এক অবাঞ্ছিত রেকর্ডের লজ্জা পেতে হলো তাদের। ১৯৮৭ সালের পর প্রথমবার তাদের জয়ের সংখ্যাকে ছাড়িয়ে গেছে হারের সংখ্যা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জিতেছিল ২৮তম টেস্ট। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে ১৬১তম টেস্ট খেলতে নেমে ১১৪তম হার দেখে তারা। ক্রিকেট বিশ্বের বর্তমান পরাশক্তি হিসেবে বিবেচিত ভারতেরও জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি, ৬০১ ম্যাচ খেলে ১৮৭ জয়, হার ১৮৮টি।

নিউজিল্যান্ড ৪৮৭ ম্যাচ খেলেছে। ১২৬ ম্যাচ জিতেছে তারা, হার দেখেছে ১৯০ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজ ৫৯৬ ম্যাচ খেলে ১৮৭ জয়ের বিপরীতে হার দেখেছে ২২৪ ম্যাচ। ৩৩১ ম্যাচ খেলে ১০৭ জয় ও ১২৯ পরাজয় শ্রীলঙ্কার। আয়ারল্যান্ড ও আফগানিস্তান সমান ১৩টি করে টেস্ট খেলে যথাক্রমে ৮ হারের বিপরীতে চারটি জয় ও ১০ হারের বিপরীতে ৩ জয় দেখেছে। জিম্বাবুয়ে ১৩০ ম্যাচ খেলে হেরেছে ৮৪টি, জয় মাত্র ১৬টি।


এই বিভাগের আরো খবর