মহাকাশে গিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করা ওঠানো গেলে বা বৃদ্ধি পেলে তা পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে, যা পরিবর্তন আনবে মানবদেহে লিভার বা যকৃতে ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে– সাম্প্রতিক এক গবেষণায় এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় ‘মানবদেহের বিভিন্ন লিভার টিস্যু কীভাবে নিজে নিজেই একসঙ্গে জুড়ে যায়’ তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ পরীক্ষা-নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। ফলে এতে করে যে পরিবর্তন আসবে তা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডন্টে।
পৃথিবীতে মানবদেহের টিস্যু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয় বিজ্ঞানীদের। তারা বলছেন, পৃথিবীর নিম্ন কক্ষপথ অর্থাৎ ১২০০ মাইল উচ্চতার নীচে মহাকাশের যে অঞ্চলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভাসছে সেখানে রয়েছে এমন এক ধরনের মাইক্রোগ্র্যাভিটি, যার মাধ্যমে সমাধান মিলতে পারে এ সমস্যার। নতুন গবেষণায় উঠে এসেছে, মহাকাশে অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধি করে তা পৃথিবীতে ফিরিয়ে আনা সত্যিই সম্ভব। আর সেই ক্রমবর্ধমান প্রক্রিয়াটি চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন টিস্যুকে পৃথিবীতে ফিরিয়ে আনার নানা উপায় নিয়েও কাজ করছেন গবেষকরা।
“আমাদের গবেষণার বিভিন্ন ফলাফলে ইঙ্গিত মিলেছে, পৃথিবীর তুলনায় আরও ভাল পার্থক্য এবং কার্যকারিতা’সহ যকৃতের বিভিন্ন টিস্যুর বিকাশকে সক্ষম করতে পারে মহাকাশে থাকা এসব মাইক্রোগ্র্যাভিটির অবস্থা,” বলেছেন এ গবেষণার প্রধান ট্যামি টি চ্যাং।