আলোচনায় রশ্মিকা মন্দানা। ‘কফি উইথ কর্ণ’-য় বিজয় দেবরকোন্ডা ও তাঁর সাক্ষাৎকার থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। দক্ষিণ ভারত থেকে মায়ানগরী—সর্বত্র এখন রশ্মিকার চাহিদা। কন্নড় ছবির মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা দ্য রাইজ়’ ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান নায়িকা। ‘পুষ্পা’র বিপুল সাফল্যের পর জনপ্রিয়তার পাশাপাশি রশ্মিকার পারিশ্রমিকও অনেক বেড়েছে। হাসিমুখ, প্রাণবন্ত উপস্থিতি আর অভিনয়ের সহজাত দক্ষতা—এই তিনের মিশেলে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন রশ্মিকা। তবে সাফল্যের এই যাত্রাপথ খুব সহজ ছিল না।
