বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলে প্রথমবার হার্ট অ্যাটাকের রোগীর সফল প্রাইমারি পিসিআই

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই (জরুরি এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন) সম্পন্ন হয়েছে। 

রোগীর সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা কালক্ষেপণ না করে দ্রুত তাকে ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই বা এনজিওপ্লাস্টির মাধ্যমে আক্রান্ত রক্তনালিতে রক্ত চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয় এবং রিং স্থাপন করা হয়।

এ জটিল চিকিৎসা কার্যক্রমে অংশ নেন-কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল, ডা. রাশেদসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। তাদের দ্রুত পদক্ষেপ, দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় এ জীবন রক্ষাকারী চিকিৎসা।

তিনি আরও বলেন, রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এ সাফল্য উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে এ অর্জন হাসপাতালের সক্ষমতার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।


এই বিভাগের আরো খবর