সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

রাজশাহীতে ৮ কোটি টাকার হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজশাহী মহানগরের শাহমখদূম থানাধীন নওদাপাড়া এলাকায় থেকে  ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন সহ ময়না বেগম এবং শাহাদত হোসেনকে আটক করে এসআরবির সদস্যরা। যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা ।

এসআরবি রাজশাহী আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানায় আটককৃতরা সম্পর্কে ভাই বোন। গোপন সংবাদের ভিত্তিতে গেল ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের ভাড়া বাসায় ব্যাপক তল্লাশির চালিয়ে হেরোইন উদ্ধার করা হয়।  আটককৃত দুইজন মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এদের বিরুদ্ধে থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাংগাইলের কালিহাতি থানায় পূর্বে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

 বিগত ৬ মাসে এসআরবি ৪০ কেজি হেরোইন, ৪৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাজা, ১৬ হাজার পিস ট্যাপেন্ডেটল উদ্ধার করেছে।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এসআরবির অধিনায়ক জানান, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এসআরবি নিরলস কাজ করে যাচ্ছে।

এদিকে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীনগর হাটপাড়ায় একটি অভিযান চালিয়ে  ২ টি বিদেশী পিস্তল (মেইড ইন USA), ৯ রাউন্ড গুলি, ৪ টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭শ  টাকা আহসান আলী এবং আব্দুর রহিম নামের দুজনকে গ্রেফতার করা আসামী আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে এবং আসামী আব্দুর রাহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।


এই বিভাগের আরো খবর