পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপম খেরের কাছে বারবার ব্যর্থ হয়ে হতাশায় প্রায় কেঁদেই ফেলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক আলোচনায় সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেন অভিনেতা অনুপম খের।
অনুপম বলেন, ‘দীপিকা পাড়ুকোন সেই সময় পরিচিত মডেল ছিল। ফারহা ওকে শাহরুখ খানের সঙ্গে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ওটা ছিল তিন মাসের কোর্স। মডেল হওয়ায় এবং অত্যন্ত শিক্ষিত পরিবেশ থেকে আসায় দীপিকা খুব মার্জিত ও নিয়মনিষ্ঠ ছিল। সব কিছুই খুব গুছিয়ে করত। চায়ের কাপটাও সেই কায়দাতেই তুলতো।’
দৃশ্যটি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যেতে বলেন অনুপম। এতে বিরক্ত ও হতাশ হয়ে পড়েন দীপিকা। তবে শেষ পর্যন্ত সফল হন তিনি এবং অনুপমকে ধন্যবাদ জানান। অভিনয়ের পাশাপাশি পেশাগত জীবনে ‘স্ট্রিট স্মার্ট’ হওয়ার গুরুত্বও তুলে ধরেন এই অভিনেতা।







