নওগাঁর ধামইরহাটে পীরোত্তর জঙ্গলি পীর সাহেব ওয়াকফ এস্টেটের সম্পত্তি মোতাওয়াল্লি নিয়োগের তদন্ত নিয়ে এসিল্যান্ড এর পক্ষপাতিত্বের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশ পক্ষ দেওয়ান তুষার আহমেদ। বুধবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ধামইরহাট উপজেলার ১০১ নম্বর খতিয়ান ও ১৪৮ নম্বর জেএলভুক্ত মৌজা ফতেপুর পীরোত্তর জঙ্গলি পীর সাহেব ওয়াকফ এস্টেটের সম্পত্তির মূল দলিল এবং দখলসংক্রান্ত কাগজপত্র তাঁদের অনুকূলে রয়েছে।
পরবর্তীতে সরকার ১৯৬২ সালের ওয়াক্ফ অধ্যাদেশ অনুযায়ী এটি ওয়াক্ফ সম্পত্তি, যা তালিকাভুক্ত করা বাধ্যতামূলক ছিল। আমাদের বাপ-চাচারা এ বিষয় সম্পর্কে বুঝতেন না। অপরদিকে জনাব মোঃ ছবেদুল হোসেন, পিতা: নূর মোহাম্মদ, সাং: চক ভবানী, পোস্ট: ফতেপুর, ধামুরহাট, নওগাঁ। যিনি আমাদের অপজিশন পার্টি। উনার এই সম্পত্তির কোনো মূল দলিল ছিল না। আমাদের মূল দলিল, তারপর সিএস খতিয়ান, দখল—সবকিছু আমাদের অনুকূলে।
অপরদিকে ছবেদুলের সম্পত্তির কাগজ বলতে শুধু আরএস খতিয়ান, যা বিবিধ আইনে অনেক বছর আগেই সংশোধিত হয়ে আছে। সর্বশেষ আরএস খতিয়ানে আমাদের অংশ কম, আর অপরদিকে জনাব ছবেদুলের অংশ বেশি রেকর্ড হয়েছে। এর কারণ আমাদের দাদাদের আমলে এই পীরের সম্পত্তি জনাব মোঃ ছবেদুল হোসেনের উত্তরাধিকারীদের নিকট বর্গা ছিল। যেটা সিএস খতিয়ানের পিছনে মন্তব্য কলামে রয়েছে। ওই সময় আমাদের দাদারা এই আরএস খতিয়ান সংশোধনের জন্য নওগাঁ দায়রা জজ আদালতে আবেদন করেন। মামলা চলমান থাকার পর রায় আমাদের পক্ষে, ডিক্রি আমাদের পক্ষে। তারপর বিবিধ আইনে আরএস খতিয়ান সংশোধন হয়। অর্থাৎ আরএস খতিয়ান সংশোধিত। তারপর দাদাদের আমলে এ সম্পত্তির ধরন ছিল ধানি এবং রাস্তার পার্শ্ববর্তী হওয়ায় অনেক গর্ত ছিল। তারপর রাস্তার পার্শ্ববর্তী হওয়ায় ধীরে ধীরে বাজারের রূপ নেয়। রাস্তার পার্শ্ববর্তী জায়গা গর্ত ভরাট করে আমার দাদারা দোকানঘর তৈরি করেন। আমাদের দাদাদের আমলে আমাদের অপজিশন পার্টির সঙ্গে পরবর্তীতে আর কোনো দ্বন্দ্ব হয়নি। এই অনলাইনের যুগে এসে আমার বাপ-চাচা সংশোধিত আরএস খতিয়ান অনলাইন করেননি আর এই বিষয়টা গুরুত্ব দেননি।
অপরদিকে অনলাইনের যুগে জনাব মোঃ ছবেদুলের আরএস খতিয়ান অনলাইনে দেখাবে, কিন্তু তার আরএস খতিয়ান আরও বহু বছর আগে বাতিল হয়ে গেছে। এই ছবেদুল এই বাতিল আরএসের সম্পত্তির অংশ বহাল রাখার জন্য ২০১৮ সালে নওগাঁ জজ আদালতে ছানি মামলা আনয়ন করেন, যা এখন পর্যন্ত মঞ্জুর করতে পারেননি। আমাদের বাপ-চাচা এ ছানি মামলা নিয়ে ব্যস্ত। অপরদিকে জনাব ছবেদুল ২০১৬ সালে ওয়াক্ফ কার্যালয়ে বাতিল আরএস খতিয়ান দিয়ে তালিকাভুক্ত করার জন্য আবেদন দিয়ে আসেন। কিন্তু আমরা কিছু জানতাম না। আমরা এদিকে ছানি মামলা নিয়ে ব্যস্ত। তারপর আমার চাচা নাহিদ জামানকে বলি, আপনি একটা তালিকাভুক্তির আবেদন করে আসেন। উনি ২০২৫ সালে তালিকাভুক্তির আবেদন করে আসেন, কিন্তু পরবর্তীতে ওয়াক্ফ কার্যালয়ে আর যোগাযোগ রাখেননি। চাচা মনে করেছেন মামলা চলমান থাকলে তালিকাভুক্ত হবে না। যার জন্য বিষয়টা উনি গুরুত্ব দেননি। অপরদিকে অপজিশন পার্টি ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত যোগাযোগ রাখত। ওয়াক্ফ কার্যালয় থেকে ২০২৬ সালে তদন্তের জন্য দুই পক্ষকে চিঠি দিলেও আমাদের কাছে কোনো চিঠি আসেনি, যার জন্য আমরা বিষয়টা বুঝতে পারিনি। তদন্ত এক পক্ষের পক্ষ নিয়ে একতরফা হয়েছে। তার বড় প্রমাণ দোকানঘর, দোকানঘরের বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিলের কাগজ—সবকিছু আমাদের অনুকূলে। এই একতরফা তদন্ত দিয়ে জনাব মোঃ ছবেদুল ২০২৬ সালে ৩ বছরের জন্য লিজ নিয়ে আসেন ওয়াক্ফ কার্যালয় থেকে। এই কাগজ একটা জাস্ট নিয়োগপত্র বা তালিকাভুক্তির কাগজপত্র। উনি আমাদের হঠাৎ এই কাগজ দিয়ে পিছন থেকে আক্রমণ করেন। সম্পত্তি, দোকানঘর উদ্ধারের বিশেষ করে দোকানঘরের ভাড়া আদায় করার জন্য। আমাদের পুরোনো দোকান ভাড়াটিয়া থাকায় তারা ভাড়া দেননি।
ছবেদুল ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার, উচ্ছেদ ও দখলের জন্য ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে লিখিত কোনো আবেদন না দিয়ে, কোনো প্রকার ওয়াক্ফ প্রশাসকের লিখিত অনুমতিপত্র না নিয়ে, উপজেলা ভূমি এসিল্যান্ডের সঙ্গে যোগসাজশ হয়ে দীর্ঘদিন তাদের অনুকূলে থাকা সম্পত্তি উদ্ধারের জন্য উপজেলা ভূমি এসিল্যান্ড হুমকি-ধমকি ও চাপ প্রয়োগ করেন। এসিল্যান্ডের অত্যাচারে পীরত্তোর জঙ্গলী পীর সাহেব ওয়াক্ফ এস্টেটের ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তরের আগে আমরা সিদ্ধান্ত নিলাম ওয়াক্ফ কার্যালয়ে যাই। ওয়াক্ফ কার্যালয়ে গিয়ে ওয়াক্ফ প্রশাসকের কাছে যাবতীয় ঘটনার বর্ণনা দিলাম। উনি লিখিত আবেদন দিতে বলেন। আমরা লিখিত আবেদন দিলাম ওয়াক্ফ প্রশাসকের কাছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনরায় মোতাওয়ালি নিয়োগসংক্রান্ত তদন্ত পাই। এই তদন্তের কাগজ উপজেলা ভূমি এসিল্যান্ড অফিসে দেখাতে গেলে তিনি রাগান্বিত হয়ে বলেন, ওয়াক্ফ কার্যালয়ে কী হয়, না হয়, সবকিছু নাকি ভূমি এসিল্যান্ড জানেন। উপজেলা ভূমি এসিল্যান্ডকে আমরা বললাম, স্যার, আমরা ভুক্তভোগী পরিবার। পূর্বের তদন্ত নিরপেক্ষ হয়নি। কারণ আমার দলিল, আমার আরএস সংশোধিত খতিয়ান, দোকানঘর—সবকিছু আমাদের অনুকূলে। আর ওরা যে আরএসের বলে গেছে, সেটা অনেক আগে বাদ হয়ে গেছে। উনি রাগ করে বলছেন, তদন্ত যেটা বলবে সেটাই রাইট হবে। অথচ ভূমি সহকারী এসিল্যান্ডের অফিসে আরএস সংশোধন হয়েছে, তার নথি রয়েছে। এসিল্যান্ড যে সমস্ত কথাবার্তা বলেন, তা তার ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই না। যেখানে আমাদের চাওয়া তদন্ত যেন নিরপেক্ষ হয়। ওনার কথাবার্তার ধরন অনুযায়ী স্পষ্ট প্রমাণ হয়, উনি জনাব ছবেদুলের সঙ্গে যোগসাজশে রয়েছেন। আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে এসিল্যান্ডের বক্তব্য গোপনে ভিডিও করতে বাধ্য হই। উনি আরও বলেছেন যে তদন্তে আসবে, সে কী চাকরি করে দেখবে, উনার নাকি চাকরি খেয়ে ফেলবে।
আমাদের বক্তব্য, আমাদের পূর্বের তদন্ত ছিল মিথ্যা। আবার যদি এই তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে আমরা ভুক্তভোগী পরিবার যাব কোথায়? উপজেলা ভূমি এসিল্যান্ড নিরপেক্ষ তদন্তের কথা না বলে উনি কেন একপক্ষের পক্ষ নিয়ে এসব কথা বলবেন? এতে তো নিরপেক্ষ তদন্ত হারিয়ে যাবে। উপজেলা ভূমি এসিল্যান্ড একজন বিসিএস ক্যাডার, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা। উনি বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তা না করে যে সমস্ত কাজ করছেন, এতে করে কি বাংলাদেশ এগিয়ে যাবে?
আমি নওগাঁর ধামুরহাট পীরত্তোর জঙ্গলী পীর সাহেব ওয়াক্ফ এস্টেটের মোতাওয়ালির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। তদন্ত নিরপেক্ষ হলে আমি ন্যায়বিচার পাব। এব্যাপারে যোগাযোগ করা হলে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার জানান, তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সত্য নয়। তদন্ত অবশ্যই নিরপেক্ষ করা হবে।