মেকআপ লাগাচ্ছেন বটে, কিন্তু সময় মতো তা তুলছেন তো? অনেকেই সময় মতো মেকআপ তুলতে ভুলে যান। বাইরে থেকে ফিরে মেকআপ না তুলেই শুয়ে পড়েন। এমন হলে ত্বকের বারোটা বেজে যাবে অচিরেই। মেকআপ করার সময় যতখানি ধৈর্য থাকে, তোলার সময়ে ঠিক তার উল্টোটাই ঘটে। দাম দিয়ে কেনা নামী সংস্থার প্রসাধনী নিরাপদ ভেবে অনেকেই মুখ ঠিকমতো পরিষ্কারও করেন না। যে কারণে ত্বকে দাগছোপ পড়া, ব্রণ-ফুস্কুড়ি, র্যাশের সমস্যা বেড়ে যায়। মেকআপ ঠিক কত ক্ষণ ত্বকে লাগিয়ে রাখা নিরাপদ, তা জানেন কি?