মানুষের গলার ভেতর দুই পাশে থাকা দুটি গ্রন্থিকে টনসিল বলা হয়। যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। এই টনসিল শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাবারের মাধ্যমে বা বিভিন্নভাবে শরীরে যে রোগজীবাণু প্রবেশ করে তা ধ্বংস করে টনসিল। টনসিলে পাথর হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়।
নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল পাল বলেন, ‘‘টনসিলে দীর্ঘদিন ইনফেকশন থাকলে টনসিলে ছোট ছোট ছিদ্র হয়ে থাকে। এই ছিদ্রগুলোর ভেতর খাবার জমে যায়। সেগুলো পরে শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়া খাবার যদি টনসিলের ছিদ্রগুলোতে দীর্ঘদিন থাকে তাহলে ওখানে ক্যালসিয়াম জমা হয়ে যায়। এবং পাথর তৈরি হয়।’’
টনসিলে পাথর হওয়ার লক্ষণ:
টনসিলে ব্যথা হতে পারে
ইনফেকশন হতে পারে
কানে ব্যথা হতে পারে
এ ছাড়া খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে ইনফেকশনের স্থান থেকে পুঁজ বের হতে পারে