রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল উস সামাদ বলেছেন, বর্তমান সরকারের দিক নির্দেশনায় দেশে শান্তিপূর্ণভাবে পূজা পালিত হচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিবছরের মতো এবারও সীমান্তে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ ৫৫ বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

সেক্টর কমান্ডার মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় মাদক প্রসঙ্গে কমান্ডার সোহেল বলেন, মাদক কারবারিরা অপরাধী। কোনো মাদককারবারিকে ছাড় দেয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান, মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর