রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

অভিজাততন্ত্র নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

অর্ধশতাব্দীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ধারাবাহিকতায় বুধবার (১৫ জানুয়ারি) ওভাল অফিস থেকে মার্কিনিদের প্রতি শেষবারের মতো ভাষণ প্রদান করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভাষণ শুরু করেন বাইডেন। তবে দ্রুতই ভাষণের সুর পালটে দেশে সম্পদ নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।

তবে পরমুহূর্তেই তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ ভুল তথ্য ও অপপ্রচারের নিচে চাপা পড়ে যাচ্ছেন। তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারছেন না। ফলে নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারের সুযোগ পাচ্ছে।গণমাধ্যমের স্বাধীনতাও এখন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বাইডেন।


এই বিভাগের আরো খবর