১। গাঁদা ফুলের মালা কিনে আনলে সেটা একটি পাতলা সুতির কাপড় ভিজিয়ে মুড়ে রাখুন। পরদিন চুলে পরার আধা ঘণ্টা আগে খোলা বাতাসে রাখুন। বের হওয়ার আগে খোঁপা সাজিয়ে নিন ফুলের মালায়।
২। গোলাপ কিনতে চাইলে পুরোপুরি প্রস্ফুটিত গোলাপ না কিনে আধ ফোটা ফুল কিনুন। লম্বা ডাঁটা ও পাতাসহ কিনবেন ফুল। বাড়িতে ফিরে পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখুন ডাঁটাসহ গোলাপ। ডাঁটা কিছুটা ছোট করে কেটে নেবেন পানিতে ডোবানোর আগে। তবে বেশি ছোট করে কাটবেন না। কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। চুল সাজানোর আগে গোলাপ ফুলদানি থেকে বের করে সুবিধা মতো সাইজে ডাঁটা কেটে নিন।
৩। জারবেরা বা গোলাপ ফুল ফুলদানির পানিতে ভিজিয়ে পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে।







