রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ইউক্রেনের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

এর আগে দুপক্ষের প্রতিনিধিরা কয়েক দফা বৈঠক করলেও তাদের মধ্যে মতপার্থক্য ছিল স্বীকার করে পুতিন আশা প্রকাশ করেছেন, আলোচনা অব্যাহত রাখার মধ্য দিয়েই এই পার্থক্য ঘুচানো সম্ভব।তিন বছরের ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গত মাসের মাঝামাঝি প্রথমবার মুখোমুখি আলোচনায় বসেছিলেন দুপক্ষের প্রতিনিধিরা। তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে আয়োজিত এই বৈঠকে যদিও যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, তবে তারা বন্দিবিনিময়ের একটি চুক্তি করে, যা ছিল এখন পর্যন্ত একমাত্র কার্যকর অগ্রগতি। চুক্তি অনুযায়ী, উভয় দেশ মোট এক হাজার জন করে বিনিময় করে, যা দুদেশের মধ্যে বৃহত্তম বন্দি বিনিময়ের ঘটনা।

দুদেশ সাময়িক যুদ্ধবিরতি এবং জ্বালানি খাতে হামলা না করার বিষয়ে একাধিকবার সম্মত হলেও তা শেষ পর্যন্ত কেউই রক্ষা করেনি। তবে অভিযোগ অস্বীকার করে রাশিয়া ও ইউক্রেন উভয়ই কথা প্রতীজ্ঞা ভঙ্গের দায় প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিয়ে আসছে।


এই বিভাগের আরো খবর