বিচারক নাসির জাভেদ রানা আদিয়ালা কারাগারের একটি অস্থায়ী আদালত কক্ষে রায় ঘোষণা করেন। আদালত ইমরান ও বুশরাকে যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানাও করেছে। আদালত জানিয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ইমরানকে অতিরিক্ত ছয় মাস এবং বুশরাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে।
বিচারক নাসির বলেছেন, “উভয় আসামিই আদালতে উপস্থিত আছেন, এই মামলায় তাদের হেফাজতে নেওয়া হবে এবং দণ্ডিতদের সাজা ভোগ করার জন্য কমিটাল ওয়ারেন্ট সহ জেল সুপারিনটেনডেন্টের কাছে হস্তান্তর করা হবে।”
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। অবশ্য ইমরান দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে।