রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ইরানে ম্যারাথনে হিজাব বিতর্ক, আয়োজক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ম্যারাথনে প্রায় দুই হাজার নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। লাল টি-শার্ট পরা কয়েকজন নারী দৌড়বিদকে হিজাব বা মাথা কোনও কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি, যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ইরানে রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাব ইস্যু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখনও কর্তৃপক্ষ কিছুটা শিথিলতার লক্ষ্মণ দেখালেও নারীদের নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন-পীড়ন চালানো হয়। তিন বছর আগে কুর্দি তরুণী মাহসা আমিনির মাথার কাপড়ের ফাঁক দিয়ে কয়েক গোছা চুল দেখে যাওয়ার ‘অপরাধে’ তাকে হাজতে নেওয়া হয়। পরবর্তীতে তার মৃত্যু হয়, যা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছিল বলে ঘোষণা দেয় পুলিশ।

কিন্তু আমিনির মাথায় আঘাতের চিহ্ন এবং হিজাব নিয়ে কর্তৃপক্ষের বহু বছরের দমনপীড়নের ইতিহাসের কারণে, তাকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করে জনগণ। তখন থেকে সরকারের প্রতি চ্যালেঞ্জের অংশ হিসেবে অনেক নারী প্রকাশ্যে হিজাব ছাড়াই বের হন, যা সাম্প্রতিক সময়ে নতুন করে কঠোর হাতে দমনের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

নারীদের পোশাকে নজরদারির জন্য গোয়েন্দাদের নতুনভাবে নামানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি ইজেই। তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিত’ পোশাক–পরিচ্ছদ ও ‘অনাবৃত’ অবস্থাকে উৎসাহিত করা ব্যক্তিদেরও শনাক্ত করা হচ্ছে।

প্রকৃত অপরাধ তদন্তের বদলে কে কী পড়লো, তা দেখার জন্য গোয়েন্দাদের নামিয়ে দিলে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার পরিস্থিতি কী হবে এবং নারীদের দেহের দিকে শ্যেন দৃষ্টিতে চেয়ে থাকার গুরুদায়িত্বপ্রাপ্ত দলটির সদস্যরা পুরুষ হবেন নাকি নারী- সে বিষয়ে ওই বক্তব্যে কিছু স্পষ্ট করা হয়নি।

সূত্র: বিবিসি


এই বিভাগের আরো খবর