মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। অর্থাৎ ইরান যদি এখন কোনো ট্যাংকারে হামলা চালায় তাহলে পাল্টা হামলা হিসেবে তাদের ট্যাংকারকে টার্গেট করবে মার্কিনিরা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, ইরান গত কয়েকদিনে যেসব ট্যাংকার ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে সেটির প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে তাদের ট্যাংকারে হামলা চালানো হয়।
এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন না করতে পারে সেজন্য বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারে হামলা এই পরিকল্পনারই অংশ। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গতকাল রাতে ইরানের প্রায় ১০০ হামলা চালানো হয়েচে। সূত্র: এক্সিওস







