রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বান্দর আব্বাসে বড় বিস্ফোরণে মৃতের সংখ্যা অন্তত ৭০ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১,২০০ জনেরও বেশি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। যদিও ফায়ার সার্ভিস কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কনটেইনারগুলো সরাতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেছেন, শহীদ রাজায়ী এলাকায় আগুন মোকাবেলার জাতীয় কার্যক্রম শেষ হয়েছে। অগ্নি নির্বাপণের দায়িত্ব এখন স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর