সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আমাদের কর্মীরা গাজা নগরীর পশ্চিমে আল-রিমাল এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলার শিকার একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৫টি লাশ ও আহত অবস্থায় ১০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছে।’এটি আরও জানায়, ‘গাজার কেন্দ্রস্থলে আল-শাবিয়া মোড়ে’ এক বিমান হামলায় নিহত আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি-মুক্তি চুক্তি ঘোষণা করার একদিন পর এই হামলা চালানো হলো। তারা আশা কারছে, গাজায় যুদ্ধের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করবে।ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোটাভুটির কথা রয়েছে।