সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ২০২২ সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিহত অন্য দুই জেনারেল হলেন- হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি।ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তাসনিমের খবরে বলা হয়, এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানে বিমান হামলায় নিহত হন।

তাদের মৃত্যুর পর এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ ও মহাকাশভিত্তিক সামরিক বাহিনী ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘প্রতিশোধ’ নেবে।এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ‘ইসরায়েলি সেনাবাহিনী আইআরজিসির শীর্ষ নেতাদের নিশানা করে হামলা চালিয়েছে। তাদের হত্যা করেছে। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে অবস্থান করছে। আর আমরা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোও হামলার নিশানা করছি।’

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাও নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় কাজেমিসহ আইআরজিসির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের তথ্য অনুসারে, কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। তিনি বহু বছর ধরে আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন।আর হাসান আইআরজিসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর