সঠিক পুষ্টি না পাওয়া, অনিয়মিত জীবনধারা ইত্যাদি বিভিন্ন কারণে পেটের রোগ দেখা দিতে পারে। সাম্প্রতিক সময়ে প্রায়শই দেখা যাচ্ছে, শিশুরাই সবচেয়ে বেশি ভুগছে পেটের অসুখে। বমি, পেট খারাপ লেগেই আছে। ছোট থেকেই ভোগাচ্ছে গ্যাস-অম্বল। ফলে অনেক শিশুই অ্যান্টাসিড খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর এই সব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আরও বিভিন্ন জটিল অসুখ মাথাচাড়া দিচ্ছে। শিশুদের এই পেটের রোগের সমস্যাকে প্রাথমিক পর্যায়ে গুরুত্ব না দিলে পরবর্তীতে অ্যাসিড রিফ্লাক্স, পেপটিক আলসার, ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দিতে পারে।