রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে ইসরায়েলি প্রতিনিধি

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

গাজা যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নিতে কাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন, রবিবার (৯ ফেব্রুয়ারি) তারা কাতারে পৌঁছায়। এদিকে, হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজার একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পর এই সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর দফতরের একটি সূত্র জানিয়েছে, এই পর্যায়ে ইসরায়েলি প্রতিনিধিরা কেবল কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। বড় ধরনের ইস্যুগুলো যেমন যুদ্ধপরবর্তী গাজার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা এখনও শুরু হবে না।


এই বিভাগের আরো খবর