রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস-তুরস্ক ফোনালাপ

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু হয়। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে নির্মূল করার কথা বলে সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গত জানুয়ারির ১৯ তারিখ দু পক্ষের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে পড়ে। এরপর থেকেই আবারও যুদ্ধবিরতি কার্যকরের পূর্বশর্ত নিয়ে দু পক্ষের মধ্যে চরম মতবিরোধ চলছে।

ইসরায়েলের দাবি, শাসক ও সশস্ত্র গোষ্ঠী হিসেবে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং অবশিষ্ট সব জিম্মিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এগুলো পূরণ হলেই কেবল যুদ্ধাবসানের বিষয়ে আলোচনায় যাবে তারা।ইসরায়েলের দাবির বিরোধিতা করে হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের পুরোপুরি সমাপ্তি ছাড়া কোনও শর্ত তারা মানবে না।


এই বিভাগের আরো খবর