শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রিজভী বলেন, ‘পতিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। গোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিংহে আগুন জ্বলছে।’
তিনি বিগত সরকারের আমলের বিভিন্ন প্রকল্পের লুটপাট ও অনিয়মের অভিযোগ এনে বলেন, ‘আপনি পালিয়ে গেছেন, কিন্তু আপনার টাকাতো কমেনি। সিপিডির শ্বেতপত্র প্রকাশ পেয়েছে, প্রতিবছর হাজার হাজার টাকা পাচার হয়েছে। যেসব প্রকল্প করা হয়েছে সে প্রকল্পের ৩০-৪০ শতাংশ টাকা আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে। সেই টাকা দিয়ে আরও অনেকগুলো পদ্মা সেতু করা যেতো।’

বিএনপির এই নেতা বলেন, ‘তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী। ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। রিকশাচালক ও শ্রমিকদেরও হত্যা করেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশে এত আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।


এই বিভাগের আরো খবর