সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

দায়িত্ব নেওয়ার ৪ দিন পরই ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন। এছাড়া ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি’র খাতাম আল–আনবিয়া সদর দফতরের প্রধান ছিলেন আলী শাদমানি। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে আইআরজিসি ও সাধারণ সেনাবাহিনী উভয়কেই সমন্বয় করা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।মাত্র চারদিন আগে খাতাম আল-আনবিয়া সদর দফতরের দায়িত্ব নিয়েছিলেন শাদমানি। গত শুক্রবার ইসরায়েলি হামলায় এই দফতরের তৎকালীন প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ নিহত হন। এরপর শাদমানিকে এই পদে নিয়োগ দিয়েছিলেন খামেনি।

ইসরায়েলের দাবি, শাদমানির নেতৃত্বে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটগুলো পরিচালিত হচ্ছিল। দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় তিনি ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।


এই বিভাগের আরো খবর