দিল্লিতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সঞ্জীবনী যোজনা’। এই প্রকল্প অনুযায়ী, দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স ৬০ কিংবা তার বেশি, হাসপাতালে তাঁরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। দুই থেকে তিন দিনের মধ্যে এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কেজরীওয়াল। আপ নেতা এবং কর্মীরা ঘরে ঘরে গিয়ে রেজিস্ট্রেশন করাবেন। তবে আগামী বিধানসভা নির্বাচনে দিল্লিতে আপ ক্ষমতায় ফিরলেই এই প্রকল্প চালু হবে।