রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দুই দেশের টেকসই সম্পর্কের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া জরুরি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

স্বাধীনতা যুদ্ধের সময়ে অপকর্মের জন্য পাকিস্তান ক্ষমা না চাইলে দুই দেশের মধ্যে সম্পর্ক টেকসই না হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে পৃথিবীর অনেক দেশের মধ্যে বৈরী সম্পর্ক ছিল এবং পরবর্তীতে ‘ক্ষমা চাওয়া’ ও ’ক্ষমা করার’ মাধ্যমে বিষয়টি সুরাহা হয়েছে। এক্ষেত্রেও সেটি সম্ভব এবং পাকিস্তানের সেটিই করা দরকার।

এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বলেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়ে থাকে ১৯৭৪ এবং ২০০২ সালে ক্ষমা চাওয়ার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। কিন্তু এটি বাংলাদেশ মেনে নেয় না।’

পাকিস্তান সংসদে ক্ষমা চাওয়ার বিষয়ে একটি রেজুলেশন গৃহীত হলে সেটি মেনে নেওয়া সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমা বিষয়টি রাজনৈতিক এবং সেভাবেই এর সমাধান হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘সম্পর্ক নির্ভর করে দুই দেশের সমাজ বিষয়টিকে কীভাবে দেখে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেকসই সম্পর্ক তৈরি করার জন্য অস্বস্তিকর উপাদানগুলো দূর করতে হবে।’


এই বিভাগের আরো খবর