শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব আল-বালাকে তীব্র লড়াই হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায় হুথিরা। তবে সরকারি বাহিনীর সদস্যরা হামলাটি প্রতিহত করতে সক্ষম হন।

এদিকে বর্তমানে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফ্রন্ট হিসেবে বিবেচিত তাইজের দক্ষিণাঞ্চলেও হুথিদের বড় ধরনের হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। সংঘর্ষ তীব্র হওয়ার পাশাপাশি মানবিক পরিস্থিতিও আরও খারাপ হচ্ছে। তাইজ ও লাহজ গভর্নরেটের গ্রামাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের ঢল অব্যাহত রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের নতুন দফা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ায় মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।


এই বিভাগের আরো খবর