ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী এবং সর্বদা থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই বলে তিনি জানান।তিনি বলেন, ‘আজ বিশ্ব অস্থিরতা, অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তায় পূর্ণ। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বিকশিত হোক না কেন, চীন ইতিহাসের সঠিক দিকে এবং মানব অগ্রগতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবে, বিশ্বের সবচেয়ে স্থিতিশীল, নিশ্চিত এবং শান্তিপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে।’







