রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পাকিস্তানের সঙ্গে ‘ন্যাটোর মতো’ প্রতিরক্ষা চুক্তি: সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। আর পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি আরবের মিডিয়া।মূলত সৌদি-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে ‘ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা’ আখ্যা দিয়েছে সৌদি আরবের গণমাধ্যম।চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর আগ্রাসন মানেই সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।


এই বিভাগের আরো খবর