রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইড লাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।

ভারতীয় এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ওমানে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা। কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে সার্ককে সচল করতে চায়।

একই সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিল, আমরা দেখেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্যের ভারত নিয়ে মন্তব্য বেশ আক্রমণাত্মক। ভারতও এ নিয়ে বক্তব্য দিয়েছে। এটা কি দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এসব মন্তব্য লক্ষ্য করেছি, যা অবশ্যই সহযোগিতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং তাদের নিজ নিজ অবস্থানের গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।


এই বিভাগের আরো খবর