বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কণিকা ও গৌতমের পরিচয় বিয়ের দীর্ঘদিন আগে। প্রায় ১৫ বছরেরও বেশি বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে বদলাতে চেয়েছিলেন গৌতম। জানা যায়, ২০১৪ সাল নাগাদ গৌতম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কণিকাকে। কিন্তু তিনি রাজি হয়নি।

এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন তিনি। বারবার বিয়ের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে প্রেমে পড়ে যান গায়িকাও। দীর্ঘদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।’

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও বিচ্ছেদের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়িকাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তার সঙ্গে সংসার পাতেন লন্ডনেই। তাদের ঘরে রয়েছে তিন সন্তান।

২০১২ সালে সঙ্গীত জগতে ডেবিউ হয় কণিকার। তবে ২০১৪ সালে গাওয়া ‘বেবি ডল’ গানটি তাকে অন্য মাত্রায় জনপ্রিয়তা দিয়েছিল।


এই বিভাগের আরো খবর