শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই গ্রুপের ফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে সেমিফাইনালে ১-০ গোলে গ্যাবনকে হারিয়েছে বাংলাদেশ। অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল এইট এ সাইড হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা। ম্যাচের ১৪ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন রাতুল।এর আগে আজ দুপুরে মন্টেনেগ্রোকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আজারবাইজানে ১৮৯ দেশ অংশগ্রহণ করছে ৩২ গ্রুপে। বাংলাদেশ সি গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে নক আউট পর্ব চলছে। ই গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় গ্রুপে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।


এই বিভাগের আরো খবর