বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে দীর্ঘদিন ধরেই দুর্নাম রয়েছে মেক্সিকোবাসীর। এ বার সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সাধারণ নাগরিকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেলন।
হ্যান্ডগান, রিভলভার, মেশিনগান, স্বয়ংক্রিয় রাইফেল-সহ বিভিন্ন বেআইনি আগ্নেয়াস্ত্র ফেরত দিলে মেক্সিকোর নাগরিকেরা সর্বনিম্ন ৪৩০ ডলার (প্রায় ৩৭ হাজার টাকা) সর্বোচ্চ ১,৩০০ ডলার (প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা) আর্থিক সহায়তা দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। সেই সঙ্গে তাঁর আশ্বাস, ‘‘যাঁরা অস্ত্র ফেরত দেবেন, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না।’’