রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে।”
আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। যা যে কোনো উপায়ে বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।