শীতের উষ্ণ পানীয় বললে কী মনে পড়ে? ক্যাপুচিনো, লাতে, হট চকোলেট! এতে সাময়িক উষ্ণতা পাওয়া যায়, উত্তম স্বাদও পাওয়া যায় হয়তো কিন্তু আদতে উপকারে লাগে কি? অন্য দিকে হলুদ দুধ হল এমন পানীয়, যা স্বাদে ভাল তো বটেই, তার পাশাপাশিই শরীরকে নানা ভাবে ভাল থাকতেও সাহায্য করে। শীতে ভাল থাকতে কাড়াও খান অনেকে। তবে কাড়ার কড়া স্বাদ এড়িয়ে একই উপকার পাওয়া যায় নিয়মিত হলুদ দুধ খেলে।
উপকরণ হিসাবে লাগবে— দুধ, হলুদ, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, গোলমরিচ, মধু বা গুড়।
প্রথমেই এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, গুঁড়িয়ে নিন। এ বার একটি পাত্রে দুধ, গুঁড়নো মশলা, হলুদ, আদা কোড়া, মধু অথবা গুড় দিয়ে মাঝারি আঁচে বসান এবং ফুটতে দিন।
কখন খেতে পারেন?
দুপুরে বা রাতে খাবার কিছু ক্ষণ পরে হলুদ দুধ খাওয়া যেতে পারে।
কী কী উপকার?