দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার (৩০ আগস্ট) দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সাম্প্রতিক সময়ে তারা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।
জাপান সফরে মোদি বলেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে।গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন মোদি।এবারের বৈঠকে সীমান্ত ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনা করবেন তারা।