রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

হার্ট সার্জারি কেন কিডনির ক্ষতি করতে পারে?

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

হার্ট সার্জারি বা অস্ত্রোপচারের পরে কেন কিডনির ক্ষতি হয় তা বোঝার ক্ষেত্রে বড় অগ্রগতির দাবি করেছেন গবেষকরা।এজন্য ‘ফ্লোরি ইনস্টিটিউট’-এর গবেষকরা হার্ট সার্জারি রোগীদের ডাক্তারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন।অস্ত্রোপচারের সময় ও এর পরে কিডনির স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বিশ্বে প্রথমবারের মতো প্রাণী মডেল তৈরি করেছেন তারা, যা তাদের ‘হার্ট-লাং’ বা হার্ট-ফুসফুস মেশিন ব্যবহার করলে কিডনির কী ঘটে তার বিস্তারিত ধারণা দিয়েছে।

গবেষকরা বলছেন, হার্ট-ফুসফুস মেশিন ব্যবহারের সঙ্গে সঙ্গে কিডনিতে রক্ত প্রবাহ ও অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়।অস্ত্রোপচার শেষ হওয়ার পরেও অক্সিজেনের এ অভাব কমেনি এবং এ অবস্থা কয়েক সপ্তাহ ধরে ছিল। এমনকি অপারেশনের চার সপ্তাহ পরেও কিডনিতে অক্সিজেনের মাত্রা কম ছিল।

এ চলমান অক্সিজেন ঘাটতির ফলে দেহে নানারকম সমস্যা দেখা দেয়। যেমন– প্রদাহ, কোষের মৃত্যু ও শেষ পর্যন্ত কিডনি টিস্যুতে ক্ষত। এগুলো সবই গুরুতর আঘাতের লক্ষণ। গবেষকরা বলছেন, এর থেকে ইঙ্গিত মেলে কেন অনেক রোগীর হার্ট সার্জারির পরে ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’ বা একেআই হয় এবং কেউ কেউ পরে কেন দীর্ঘমেয়াদি ‘ক্রনিক কিডনি ডিজিস’ বা সিকেডি’তে আক্রান্ত হন।

অস্ত্রোপচারের পরে প্রথম দুই দিনে প্রায় অর্ধেক ভেড়ার মধ্যে একেআই দেখা দিয়েছে। চার সপ্তাহ পরেও এদের মধ্যে এ সমস্যা রয়ে গিয়েছে। কেবল কিডনি কীভাবে কাজ করছে তা নয়, বরং একটি মাইক্রোস্কোপের নীচে টিস্যু কীভাবে কাজ করে তাও দেখিয়েছে।

গবেষকরা বলছেন, তাদের সম্মিলিত এ প্রচেষ্টা একটি বাস্তবসম্মত মডেল তৈরি করেছে, যা এখন হার্ট সার্জারির কারণে কিডনির ক্ষতি শনাক্ত করতে ও চিকিৎসার নতুন উপায় তৈরিতে ব্যবহার করা যেতে পারে।


এই বিভাগের আরো খবর