রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

হার্টের রিংয়ের দাম কমবে ৩১ কোম্পানির, নতুন মূল্য কার্যকর ১ অক্টোবর

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

আকতার হোসেন জানান, জীবন রক্ষাকারী এ গুরুত্বপূর্ণ মেডিক্যাল ডিভাইসের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। তিন দফা সভার পর কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে গত ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি আগস্ট মাস অথবা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ২৮টিসহ সর্বমোট ৩১টি কোম্পানির হার্টের রিংয়ের দাম কমানো হবে।


এই বিভাগের আরো খবর