শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

৪ বলে ৪ উইকেট নিয়ে রেকর্ডবুকে ভারতীয় স্পিনার

স্পোর্টস ডেস্ক
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি বিরল হলেও, ক্রিকেটে নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন নজির বেশ কয়েকটি আছে। ভারতের উইমেন’স সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতেও বৈষ্ণভি শর্মা চার বলে চার উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম তুলেছেন। সবমিলিয়ে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার।

তিনি নিজের করা প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। এরপর ইনিংসের ১৯তম ওভারে আবারও আক্রমণে এসে শুরুটা ভালো হয়নি বৈষ্ণভির। হজম করেন ৬ রান। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পর শেষ বলে আরেকটি উইকেট নেন।

২০ বছরের এই স্পিনার অবশ্য ধারাবাহিকভাবে দারুণ ফর্ম দেখিয়ে চলেছেন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬.২৬ করে রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে তিনি দুই ম্যাচে ৯ উইকেট নেন।


এই বিভাগের আরো খবর